সৌদি আরবের জেদ্দায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

শনিবার ( ৭ নভেম্বর ) ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী বাসটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একাধিক পরিবারের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার বিস্তারিত জানতে বাংলাদেশের কনস্যুলেট থেকে ইতিমধ্যেই সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1