প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম পুলিশের বেতন, মাসিক মোবাইল বিল এবং অন্যান্য সুবিধাদি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে এসব ঘোষণা দেন তিনি।

বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, এটি কেবল পদবি বা সম্মানের বিষয় নয়, বরং গ্রাম পুলিশের মাঠপর্যায়ের অবদানের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার কর্তৃক গৃহীত এই নতুন নিয়মটি আজ (শনিবার) থেকেই কার্যকর বলে গণ্য হবে।

বিজ্ঞাপন · inarticle_1

গ্রাম পুলিশের সাধারণ সদস্যদের মাসিক বেতন ৭,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশের প্রধান বা দফাদারদের মাসিক বেতন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১১,০০০ টাকা করা হয়েছে। প্রশাসনিক যোগাযোগের সুবিধার্থে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেওয়া হবে। বেতন ও মোবাইল বিলের পাশাপাশি অবসরকালীন ভাতা এবং যাতায়াত ভাতাতেও প্রয়োজনীয় সংশোধন ও বৃদ্ধি আনা হয়েছে।

তৃণমূল পর্যায়ে অপরাধ প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আইনসম্মত, মানবিক ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।