স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৭৬ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের সবাই ঢাকা বিভাগের। মার্চের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগেই। এছাড়া বিভাগওয়ারি হিসাবে সিলেটে ২০৪ জন, চট্টগ্রামে ১১৪ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮৯ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৭ জন এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৭৫ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন রোগী। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৮২ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২ হাজার ৩৯৪ জন। চলতি বছরে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জন, এবং শনাক্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ২৯৪ জন। তবে স্বাস্থ্য অধিদপ্তর কেবল হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন · inarticle_1