বিদেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যুদ্ধাদের পরিচয় নিশ্চিতকরণ ও সার্বিক মর্যাদা সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর নীতিগত পরিকল্পনা করছে সরকার। এই কার্ডটি চালু হলে প্রবাসীরা যেকোনো সরকারি সেবা গ্রহণ ও প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেতে আরও বেশি স্বাচ্ছন্দ্য পাবেন। একই সাথে বিদেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করা উদ্যোক্তা ও কর্মীদের যথাযথ সম্মান জানানোর ওপর জোর দিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী উদ্যোক্তাদের স্বদেশে আবাসন, শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের পরিধি বাড়াতে বিশেষ আহ্বান জানানো হয়েছে। দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণে প্রবাসীদের ভূমিকার গুরুত্ব অপরিসীম। একই সাথে বিদেশে দেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে প্রবাসীদের স্থানীয় আইন-কানুন ও সামাজিক মূল্যবোধ মেনে চলার পরম পরামর্শ দেওয়া হয়েছে।



