দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল সংক্রান্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আদেশটি স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল করা হয়েছিল। উক্ত আদেশে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে জেলা প্রশাসক (এডিসি) ও শিক্ষা কর্মকর্তাদের মনোনয়নসহ দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে সেই প্রক্রিয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা অর্পিত হলো।

বিজ্ঞাপন · inarticle_1