শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালায় নতুন সংশোধনী আনতে যাচ্ছে। এতে এমপিওভুক্তির ক্ষেত্রে পূর্বের ২০২৫ সালের নীতিমালার পাশাপাশি নতুন দুটি প্রধান শর্ত যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, প্রতিটি প্রতিষ্ঠানে ন্যূনতম দুটি কারিগরি বিষয় চালু থাকতে হবে।
দ্বিতীয়ত, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি অতিরিক্ত বা তৃতীয় ভাষা শেখার ব্যবস্থা থাকতে হবে। এই দুটি শর্ত পূরণ না করলে কোনো নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারবে না।
বর্তমান নীতিমালার আওতায় বৈধ স্বীকৃতি, নিজস্ব জমি, পর্যাপ্ত শিক্ষার্থী, পাবলিক পরীক্ষায় নির্দিষ্ট পাসের হার এবং এনটিআরসিএ (NTRCA) এর সুপারিশ অনুযায়ী শিক্ষক নিয়োগসহ অন্যান্য আইনগত শর্ত তো থাকছেই; তার সাথে কারিগরি ও ভাষাগত দক্ষতার এই নতুন দুই শর্ত বাধ্যতামূলক হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নীতিমালা সংশোধনের খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।



