চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার বেলা ১১টায় একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। এর মাধ্যমেই দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে থাকা সাড়ে ১২ লক্ষাধিক পরীক্ষার্থীর ফল প্রকাশ পাবে।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত রেখে পরে নেওয়া হয় এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।
ফলাফল পাওয়ার ৩টি সহজ উপায়ঃ ১. শিক্ষা প্রতিষ্ঠান: পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল বা কলেজ থেকে সরাসরি ফলাফল সংগ্রহ করতে পারবেন। ২. অনলাইন: বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd) অথবা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেসন নম্বর এবং প্রতিষ্ঠানের EIIN দিয়ে রেজাল্ট শীট ডাউনলোড করা যাবে। ৩. এসএমএস (SMS): যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে HSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: HSC DHA 123456 2026)
পুনঃনিরীক্ষণ বা খাতা পুনর্মূল্যায়নের নিয়মঃ শিক্ষা বোর্ড, মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না। প্রকাশিত ফলাফলে কোনো অসন্তোষ থাকলে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।




মন্তব্য
এখনো অনুমোদিত মন্তব্য নেই।