টানা তিন দফায় মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা হ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে এই মূল্য সমন্বয় করা হয়েছে, যা শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা, যেখানে প্রতি ভরিতে কমেছে ২,৭৪১ টাকা।
প্রতি ভরি দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, যা আগের তুলনায় ২,৬২৫ টাকা কম।
প্রতি ভরি স্বর্ণের বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি এবং তা আগের মতো অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৩,৪৯৯ টাকা, ২১ ক্যারেটের রুপা ৩,৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২,৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২,২১৬ টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।



